
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, অসহায় দুঃখী মানুষের হাঁসি ফোটানোর জন্যই জননেত্রী শেখ হাসিনা সবসময় কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সবসময় সাধারণ মানুষের কথাই চিন্তা করেন।বিভিন্ন প্রনোদনার মাধ্যমে খেটে খাওয়া, অসহায়-দুঃখী মানুষদের আর্থিক সহায়তা, ত্রাণ সহায়তা ও খাদ্য সহায়তা দিয়েছেন।বিনামূল্যে মানুষদের মহামারির সংক্রমন প্রতিরোধে ভ্যাকসিন দিয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ অডিটোরিয়ামে অঙ্গিকারের (ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি) উদ্যোগে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুজিত রায় নন্দী বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামীতে বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। এজন্য শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমাদের উদ্যোগী হতে হবে। তারা যদি এখন ঝরে পড়ে তাহলে সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী মন্তব্য করে তিনি বলেন, অনেক মেধাবী শিক্ষার্থীরা মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। এর জন্য প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে শিক্ষার্থীদের আগলে রাখতে হবে। আগামীদিনে তারাই একটি উন্নত পরিচ্ছন্ন মডেল চাঁদপুর উপহার দিবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্রাটেজি এন্ড লিডারশীফ বিভাগের প্রভাষক মোঃ আব্দুল আজিজ, টেলেন্ড কেয়ার এডুকেশনের প্রতিষ্ঠাতা সালেহ চৌধুরী, Glorious Consultancy এর CEO মোঃ সানাউল্লাহ, অঙ্গিকারের প্রতিষ্ঠাতা আহবায়ক সিদ্দিকী মহসীন পাটওয়ারী।
অঙ্গিকারের (ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর উপজেলা ছাত্রকল্যাণ সমিতি) সাধারণ সম্পাদক স্মরণ ঘোষের সঞ্চলনায় সভাপতিত্ব করেন অঙ্গিকারের সভাপতি মো: নুরুল হক সিয়াম।
এসময় উপস্থিত ছিলেন, অঙ্গিকারের উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান, মেহেদি হাসান, মিঠু চন্দ্র শীল, আব্দুল গাফ্ফার প্রমুখ।
- ১ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৭রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ৮যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৯আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ১০দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত