
১ জুলাই (বুধবার) থেকে ফ্লাইট চালুর অনুমতি পেলেও সাময়িকভাবে তা বাতিলের ঘোষণা দিয়েছেল টার্কিশ এয়ারলাইন্স।
তবে বৃহস্পতিবার (০২ জুলাই) এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, টার্কিশ সিভিল এভিয়েশনের হঠাৎ দেওয়া সিদ্ধান্তে ৭ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত ফ্লাইট বাতিল করা হলো।
উড়োজাহাজ সংস্থাটি জানায়, সব যাত্রীর স্বাস্থ্যসুরক্ষা ও মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এরমধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তাররোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তুরস্ক ও দেশটির পতাকাবাহী সংস্থা টার্কিশ এয়ারলাইন্স।
‘সাম্প্রতিক সময়ে সংক্রমণের পরিধি নিয়ন্ত্রণে আসতে থাকা দেশগুলোতে ফের উড়োজাহাজ চলাচলের পরিকল্পনা হয়। এই মর্মে, ঢাকা-ইস্তাম্বুল রুটে ৩ জুলাই (শুক্রবার) থেকে সপ্তাহে ৩টি করে ফ্লাইট চালু করার প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ। তার ওপর, তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের করোনা পরিস্থিতির পুনর্বিবেচনায় চলতি সপ্তাহে যাত্রী পরিবহনে সাময়িক বিরতি দেওয়ার নতুন নির্দেশনা প্রকাশিত হওয়ায় ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকা-ইস্তাম্বুল রুটের ফ্লাইট বাাতিল ঘোষণা করতে বাধ্য হচ্ছি।’
এয়ারলাইন্সটি আরও জানায়, ‘এই প্রেক্ষাপটে ৩ থেকে ৭ জুলাই তারিখের যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনতিবিলম্বে পরবর্তী ফ্লইটগুলোতে তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করার নিরলস চেষ্টা করে যাচ্ছে টার্কিশ এয়ারলাইন্স ঢাকা অফিস। আমরা বিশ্বাস করি, করোনা পরিস্থিতির এই সময়ের অনাকাঙ্ক্ষিত সব ঘটনাই অনিয়ম নয় বরং দুর্যোগ বিবেচনায় সাময়িক অসুবিধাকে সহনশীল ও ক্ষমাসুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন। ’
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত