প্রকাশিত: জুন ৪, ২০২২ ৫:৪৮ পিএম
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা-কে হত্যার হুমকি দেওয়ায় শাল্লা উপজেলায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৪ জুন) দুপুরে বিক্ষোভ মিছিলটি শাল্লা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলার ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাশের সঞ্চালনায় ও শাল্লা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার মিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন), বীর মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণব, কৃষকলীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতা বিধান চৌধুরী, আটগাঁও ইউপির আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউছার, শাল্লা উপজেলা কৃষকলীগের আহ্বায়ক রনজিৎ দাস, শাল্লা উপজেলা যুবলীগ নেতা ফেনীভূষন সরকার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পলাশ চৌধুরী, শাল্লা উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক সন্দীপন সরকার সহ প্রমুখ। এছাড়াও শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
শেয়ার

পাঠকের মতামত

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...