প্রকাশিত: জুন ৯, ২০২২ ১:৩০ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় দাড়িয়ে থাকা  ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯জুন) সকালে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা শহরের ভাঙ্গুড়ার বাসিন্দা পিকআপভ্যানচালক বিল্লাল হোসেন (৪৫) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা সহকারী উজ্জ্বল হোসেন (৩০)।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রাজশাহীর বাঘা বাজার থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি পিকআপভ্যান বরিশাল যাচ্ছিল। পথে চাঁদপুর নামক স্থানে পৌঁছালে দাঁড়িয়ে থাকা বালিভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপভ্যানটি। এতে পিকআপভ্যানের চালক ও সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ...

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...