
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত প্রতিষ্ঠান ‘সার্কুলার’ আগামী এক বছরে ঢাকা থেকে এক হাজার টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। চলতি মাস থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী বছরের মে পর্যন্ত।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্লাস্টিক বর্জ্যের ফলে তৈরি হওয়া পরিবেশ বিপর্যয় প্রতিরোধে একটি টেকসই পুনঃচক্রায়ন বা সার্কুলার লুপ তৈরি করা প্রয়োজন। যেটি সার্কুলার ইকোনমি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখতে পারবে। ইউনিলিভার বাংলাদেশ ২০২৩ সালের মধ্যে ১০ হাজার টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন খাতের অংশীদারদের সঙ্গে নিয়ে ইতোমধ্যে ‘মাল্টি-স্টেকহোল্ডার’ গড়ে তুলেছে।
বিশ্বব্যাংকের তথ্যানুসারে, বাংলাদেশে মোট পল্গাস্টিক বর্জ্যের মাত্র এক-তৃতীয়াংশ (৩০ শতাংশ) সংগ্রহ করা হয়। সংগৃহীত সেই বর্জ্যের মাত্র ৩৭ শতাংশ পুনঃচক্রায়ন (রিসাইকেলড) হয়। বাকিটা থেকে যায় স্থলভাগ বা ভূমিতে। এর মধ্যে আনুমানিক ২৪ থেকে ৩৬ হাজার টন প্লাস্টিকের গন্তব্য বিভিন্ন নদী।
গত বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ইউএনডিপিকে সঙ্গে নিয়ে ইউনিলিভার শুরু করেছে পৌরসভাভিত্তিক দেশের সবচেয়ে বড় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ প্রকল্প। ইউনিলিভার এবার সার্কুলারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ভোক্তাদের পণ্য ব্যবহার-পরবর্তী প্লাস্টিক বর্জ্যের পুনঃচক্রায়ন নিশ্চিত করতে টেকসই ও উপযুক্ত বিপরীতমুখী (রিভার্স) সাপ্লাই চেইন তৈরিতে কাজ করবে।
ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, প্লাস্টিকের মতো বড় একটি দূষণ মোকাবিলা কারও একার পক্ষে সম্ভব নয়। এটি একটি যৌথ দায়িত্বের বিষয়।
বিপি/ আইএইচ
- ১সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৪লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৫ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৬বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৭দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৮কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৯কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১০ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত