
কভিড মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যাংক খেলাপি ঋণের সমস্যা আরও বেড়েছে। অন্যদিকে, বৈশ্বিক মানদণ্ডের তুলনায় বাংলাদেশে খেলাপি ঋণের হার বেশি। বৈশ্বিক মানদণ্ডে এ হার শতকরা ২ থেকে ৩ শতাংশ হলেও বাংলাদেশে প্রায় ৯ শতাংশ। মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি: বাংলাদেশে খেলাপি ঋণ সমস্যার সমাধানের পথ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ তথ্য দেন বক্তারা।
বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ, চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা, বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক আলী হোসেন প্রধানিয়া, বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক মো. আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন, এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আফজাল, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন এবং কনসালটেন্সি) ড. আশরাফ আল মামুন। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী।
আহমেদ জামাল বলেন, অনেক দেশের মতো বাংলাদেশেও বড় অঙ্কের খেলাপি ঋণ রয়েছে। কভিড এবং ইউক্রেন যুদ্ধ খেলাপি ঋণ পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, ১৯৯৬ সালে ব্যাংকিং সংস্কার কমিটি খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থা কোম্পানি গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করে। ২০১৯ সালে সরকার গঠিত একটি কমিটি সরকারি মালিকানায় একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের সুপারিশ করে।
বিপি/ আইএইচ
- ১কাঁঠাল থেকে তৈরি পণ্য পর্যায়ক্রমে বিদেশে রপ্তানির উদ্যোগ সরকারের
- ২বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- ৩রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৪ জন গ্রেপ্তার
- ৪প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’এর উদ্বোধন
- ৫রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
- ৬প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৭সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ৮চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৯ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ১০সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ৯কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত