
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার আদালতে আরও একটি মামলা হয়েছে। সাভার হেমায়েতপুরের বাসিন্দা ইভ্যালি গ্রাহক জান্নাতুল ফেরদৌস রোববার এ মামলা দায়ের করেন।
ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বাদীর জবানবন্দি গ্রহণ করে ধানমন্ডি থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস ২৬ লাখ ৭৭ হাজার ৫০০ টাকার বিভিন্ন পণ্য অর্ডার করেন। পরে ওই টাকা ইভ্যালির অ্যাকাউন্টে পেমেন্ট করেন। ওই সব পণ্য বাদীকে সরবরাহ করতে ব্যর্থ হয় ইভ্যালি। পণ্য সরবরাহ করতে না পারায় ইভ্যালি গত বছর সেপ্টেম্বর মাসে পাঁচটি চেকের মাধ্যমে বাদীকে ওই টাকা প্রদান করে।
পরে একই বছরের ২২ সেপ্টেম্বর ইউনাইটেড ব্যাংকের হেমায়েতপুরস্থ শাখায় ওই চেক উপস্থাপন করলে চারটি এবং ১০ নভেম্বর আরেকটি চেক ডিজঅনার হয়। জান্নাতুল ফেরদৌস বিষয়টি ইভ্যালিকে জানায়।
সর্বশেষ গত ১৯ জুন বাদী ইভ্যালির ধানমন্ডি অফিসে গেলে প্রতিষ্ঠানের কর্মচারীরা জানায় তাকে কোনো টাকা প্রদান করা হবে না। এ নিয়ে বাড়াবাড়ি করলে বাদীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
প্রসঙ্গত, রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে বর্তমানে ৬টি মামলা রয়েছে। আট মাস কারাভোগের পর রাসেল ও শামীমা বর্তমানে জামিনে আছেন।
বিপি/ আইএইচ
- ১চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ফেলে পালাল পাচারকারী, গাঁজা ও ফেয়ারডিল উদ্ধার
- ২রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৩অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ৪সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
- ৫রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
- ৬অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- ৭সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৮শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
- ৯১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চায়িত হবে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’
- ১০মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ১০আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত