
বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যাদুর্গত মানুষদের জন্য ৫০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
সংস্থার ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সাড়াদান তহবিল (সিইআএফ) থেকে দেওয়া হচ্ছে এই সহায়তা।
এর আগে জাতিসংঘের মানবিকতা বিষয়ক আন্ডার সেক্রেটারি ও জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথসের পক্ষ থেকে ৫০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা আসে।
জাতিসংঘের ঢাকা দলের তত্ত্বাবধানে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহের যে আবেদন জানানো হয়েছে, তার আওতায় আসবে এই অর্থ।
ওই আবেদনে বলা হয়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে এবারের বন্যায় ৭২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষের মানবিক সহায়তার জন্য আনুমানিক ৫ কোটি ৮৪ লাখ ডলার প্রয়োজন।
ওই আবেদনের আওতায় ১ কোটি ২০ লাখ ডলারের তহবিল সংগ্রহ হওয়ার কথা বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতিসংঘ।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দল এরই মধ্যে সিলেট অঞ্চল ঘুরে এসেছেন।
সেখানে বন্যার করুণ চিত্র তুলে ধরতে গিয়ে আবাসিক সমন্বয়কের একটি বক্তব্য উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ অঞ্চলে এবারের বন্যার মাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে তীব্র। অনেক পরিবার বাস্তবিক অর্থেই সবকিছু হারিয়েছে।”
“অনেকে এখনো আশ্রয়কেন্দ্রে বাস করছেন। কেননা, বন্যার পানি নামছে খুব আস্তে আস্তে, আর তাদের বাড়িঘর একেবারে ধ্বংস হয়ে গেছে। সরকারের জরুরি সাড়াদান কার্যক্রমে আমাদের সহায়তার হাত বাড়ানো খুবই জরুরি।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহায়তা কার্যক্রমে সরকারকে সহায়তা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য, সুপেয় পানি, নগদ অর্থ, জরুরি ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিটসহ বিভিন্ন সহায়তা পৌঁছে দিচ্ছে জাতিসংঘ।
ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউএনএইচসিআর এবং আইওএমসহ বিভিন্ন সংস্থার পৃথক সহায়তা কার্যক্রমের কথাও তুলে ধরা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
- ১ডিএমপির অভিযানে রাজধানীতে ৪৮৮ জন গ্রেপ্তার
- ২মাদারীপুরের ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
- ৩চট্টগ্রাম বন্দরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
- ৪রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৫সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৮লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৯ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ১০বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত