
মুঠোফোন নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক এবং আর্থিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংকের বিরুদ্ধে নিয়ম না মেনে ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহারের অভিযোগ এনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
ওই দুই প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। ৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। রোববার সাকিবের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী এই নোটিশ পাঠান।
তার আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেছেন, বাংলালিংক ২০১৪ সালের ২১ জানুয়ারি সাকিবের ব্র্যান্ড ইমেজ ব্যবসায়িক স্বার্থে সীমিত ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তির শর্ত ছিল মেয়াদ শেষ হলে বাংলালিংক সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি কোনো প্রকার বিজ্ঞাপনের কাজে ব্যবহার করবে না।
ওই চুক্তি মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের ২০ জানুয়ারি। তারপরও বাংলালিংক চুক্তি ভঙ্গ করে যমুনার ব্যাংকের এটিএম বুথসহ অন্যান্য জায়গায় ব্যবসায়িক স্বার্থে সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি প্রচার করছে।
সাকিবের আইনজীবী জানান, বাংলালিংক ও যমুনা ব্যাংকের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। চুক্তি ভঙ্গ ছাড়াও প্রতিষ্ঠান দুটি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৪, কপিরাইট আইন ২০০০ এর ধারা ৮২, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬, ৪২০ ধারা লঙ্ঘন করেছে।
তিনি জানান, নোটিশে ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৮০ হাজার টাকা চাওয়া হয়েছে। সঙ্গে সাকিবের ব্র্যান্ড, সিগনেচারসহ সব ধরনের ছবি বিজ্ঞাপনের কাজে প্রচার থেকে বিরত থাকা এবং বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। সাতদিনের মধ্যে পদক্ষেপ না নিলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলা হবে।
বিপি/ আইএইচ
- ১মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ২ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার
- ৩দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স
- ৪অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে
- ৫দর পতনের শীর্ষে ফার কেমিক্যাল
- ৬আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৭লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৮যে কোনো ফরম্যাটে এটাই সবচেয়ে বড় জয় : শান্ত
- ৯উত্থানে শুরু পতনে শেষ
- ১০সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৬প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৭কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৮জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ৯রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত