
সরবরাহ বাড়ায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে কিন্তু কাঁচা মরিচের ঝাঁঝ বেড়েছে। দুই-একটি সবজি ছাড়া বেশির ভাগেরই দাম কমেছে ৫-১০ টাকা করে। এতে অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলছেন ক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কমেছে। তবে, দুই-একটি সবজির দাম নতুন করে বেড়েছে। দাম বাড়া সবজিগুলোর মধ্যে লাউ আর কচুর মুখি উল্লেখযোগ্য। এই দুই সবজি কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের বাজারে ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০-৩৫ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, টমেটো ১১০-১২০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, শসা ৫৫ টাকা, গাজর ১২০ টাকা, ধুন্দল ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ঝিঙা ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দাম বেড়ে বর্তমানে কচুর মুখি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রতি পিস লাউয়ের দাম ৫০ থেকে ৬০ টাকা। এছাড়া প্রকারভেদে প্রতি আটি শাক হচ্ছে ১৫-২০ টাকায়। তবে লাউয়ের শাক প্রতি আটি ৩০ টাকা। ২৫০গ্রাম কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
হাতিরপুল কাঁচাবাজারের সবজি ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে তুলনায় প্রতিটি সবজিতে ১০ টাকা করে দাম কমেছে। কোনো কোনোটির দাম ১৫ টাকাও কমেছে। তবে, সরবরাহ কম থাকায় বাজারে কয়েকটি সবজির দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকার মতো বেড়েছে।
তিনি জানান, গত সপ্তাহে প্রতি কেজি ঢেঁড়স ৬০-৫০ টাকায় বিক্রি হতো। এই সপ্তাহে দাম কমে ৪০ টাকা হয়েছে। ৫০ টাকার পটল আজকের বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ১৬০ টাকা থেকে কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে গাঁজর, যা আগের সপ্তাহে ছিল গাজর ১৪০ টাকা।
বাজারের আরেক সবজি ব্যবসায়ী আলম মিয়া জানান, বেশির ভাগ সবজির দাম কমলেও সরবরাহ না থাকায় বেড়েছে লাউ ও কচুর মুখির দাম। লাউয়ের দাম ৪০ টাকা থাকলেও আজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। কচুর মুখি ৫০ টাকা থেকে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
চাহিদা অনুযায়ী সরবরাহ থাকায় বাজারে সব ধরনের শাকের দাম কমেছে। ব্যবসায়ী বলছেন, আগে সব ধরনের শাকের আটি প্রতি ২০ টাকা ২৫ টাকা দরে বিক্রি হতো। এখন সেগুলো ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।
হাতিরপুল বাজারের শাক বিক্রেতা কালাম জানান, গত সপ্তাহে কচুর শাক ২০ টাকা বিক্রি করতাম, আজ ১০-১৫ টাকায় বিক্রি করছি।
পাঁচ টাকা কমে ডাটা শাকের দাম ১৫ টাকা। শুধুমাত্র ৫ টাকা বেড়েছে লাউয়ের শাকের দাম।
সপ্তাহের বাজার করতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু তালহা বলেন, সবজির বাজার মোটামুটি ঠিক আছে। গত সপ্তাহের তুলনায় দাম কিছু-কিছু সবজিতে কমেছে। কিন্তু অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো কমে নাই।
তিনি আরও বলেন, সবজির দাম কমলেও আটা-ময়দা, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। চালের দামে খুব বেশি হের-ফের হয়নি।
বিপি/ আইএইচ
- ১জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ২জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৩বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৪পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৫শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৬হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ৭বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ৮ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ১০ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৬জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৭স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৮যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৯বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত