প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ ৩:১৮ পিএম , আপডেট: নভেম্বর ৮, ২০২২ ৩:২১ পিএম

চলতি অর্থবছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি গত ১১ বছর তিন মাসের রেকর্ড ভেঙেছে। এই দুই মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, আগস্ট মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ। পরের মাস সেপ্টেম্বরে তা কিছুটা কমে ৯ দশমিক ১ শতাংশ হয়। ওই দুই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি রয়েছে ১০ শতাংশের ওপরে। তবে অক্টোবরে সাধারণ খাতে মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৯১ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি কমার পাশাপাশি মজুরি সূচক বেড়ে ৬ দশমিক ৯১ শতাংশ হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটা বলা হয়েছে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সেপ্টেম্বর মাসে ৯ দশমিক ১০ ছিল, অক্টোবরে কমে ৮ দশমিক ৯১ শতাংশ হয়েছে। প্রায় ০ দশমিক ২ শতাংশ কমেছে। আমাদের কথা ফলে গেছে। শুধু মূল্যস্ফীতি নয়, ব্যক্তি আয় বেড়েছে। গত মাসে মজুরি সূচক ছিল ৬ দশমিক ৮৬, এখন বেড়ে ৬ দশমিক ৯১ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি কমেছে, সামনে আরও কমবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি বলেছিলাম মূল্যস্ফীতি কমবে, সেটাই হয়েছে। আশা করি সামনে আরও কমবে। বর্তমানে উৎপাদন ব্যাহত হলে শর্টেজ আসবে। আমরা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। সারা বিশ্ব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নানা সমস্যার পরও প্রবৃদ্ধি ইতিবাচক অবস্থায় আছে। আমন গোল্ডেন হচ্ছে এটা উঠে যাবে। মাঠে ভালো ফসল আছে, এটা ঘরে এলে সামনে মূল্যস্ফীতি আরও কমবে।

 

 

বিপি/ এমএইচ

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...