
পাঁচ বছর পরিত্যক্ত থাকা সিলেটের বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের এক নম্বর কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে (গ্রিডে) গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু হয়।
বিয়ানীবাজার গ্যাস কূপের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সবকিছু ঠিক রেখে আমরা সন্ধ্যা ৬টা থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করতে পেরেছি। এখন এ কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। যদিও আমরা ১১ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাপ সফলভাবে পরীক্ষা করেছি। এরপরও আমরা সুরক্ষিত (সেফ) থাকতে চাই। এজন্য সরবরাহ ৮ মিলিয়নে রাখা হয়েছে।
এর আগে গত রোববার (২৭ নভেম্বর) দিনগত রাতে জাতীয় সঞ্চালন লাইনে পরীক্ষামূলকভাবে কিছু গ্যাস সরবরাহের টার্গেট ছিল। কিন্তু কারিগরি দিক থেকে ক্লিনআপ করতে গিয়ে সারা রাত কাজ করতে হয়েছে। সোমবার সকাল থেকে গ্যাস ফ্লেয়ারিং হয়ে গেছে। ওয়েল ক্লিনআপে কয়েক ঘণ্টা সময় লাগায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু করতে দেরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের এক নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস তোলা শুরু হয়। ২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়। এরপর ২০১৬ সালে ফের উত্তোলন শুরু হলে ওই বছরের শেষ দিকে আবারও তা বন্ধ হয়ে যায়।
২০১৭ সালের শুরু থেকেই কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন (বাপেক্স) ওই কূপে অনুসন্ধান কাজ চালিয়ে গ্যাসের মজুদ পায়।
এর পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ওই কূপে নতুন করে পুনঃখনন কাজ (ওয়ার্ক ওভার) শুরু হয়। কূপে গ্যাস প্রাপ্তি নিশ্চিতের পর গত ১০ নভেম্বর থেকে গ্যাসের চাপ পরীক্ষা শেষে কূপ থেকে দ্রুত জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত করা হয়।
বর্তমানে কূপের ৩ হাজার ২৫৪ মিটার গভীরে ৭০ বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস মজুদ আছে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, গ্যাসের চাপ পরীক্ষার পর দেখা গেছে, কূপটি দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম। তবে কারিগরি বিভিন্ন দিক বিবেচনা করে দৈনিক ৭০ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। এতে দৈনিক ১২৫ থেকে ১৩০ ব্যারেল কনডেন্স গ্যাসও পাওয়া যাবে।
- ১রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ২সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৫লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৬ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৭বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৮দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৯কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ১০কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২
- ৯দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ১০ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার





পাঠকের মতামত