
তারল্য সংকট কাটাতে শরিয়াহভিত্তিক বা ইসলামী ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে বিশেষ সুবিধা দেয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার নাম ‘ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি’।
সুকুক বন্ডের বিপরীতে এ সুবিধার আওতায় প্রতিদিন চাহিদা অনুযায়ী এক কোটি থেকে আরও বেশি পরিমাণ টাকা ধার নিতে পারবে ব্যাংকগুলো। তবে ১৪ দিন মেয়াদ শেষে মুনাফাসহ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেই অর্থ সমন্বয় বা কেটে রাখবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে সোমবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে শরিয়াহভিত্তিক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তারল্য সুবিধা দেয়া হবে। সোমবার থেকেই এটি কার্যকর হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিত এই সুবিধা গ্রহণের জন্য একটি ফর্মে আবেদন করতে পারবে। সার্কুলারের সঙ্গে এ ধরনের আবেদন ফরমও যুক্ত করে দেয়া হয়েছে।
এ নিয়ে একটি নীতিমালা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী, তারল্য-সুবিধার মেয়াদ হবে ১৪ দিন। তিন মাস মেয়াদি আমানতে সংশ্লিষ্ট ব্যাংকের যে মুনাফার হার, এ ক্ষেত্রেও একই মুনাফা দিতে হবে। কমপক্ষে এক কোটি টাকা তারল্যের জন্য আবেদন করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের অকশন কমিটি তারল্য-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেবে। আর মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব থেকে মুনাফাসহ টাকা ফেরত নেবে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের লিয়েনে রাখা বন্ড থেকে তা সমন্বয় করা হবে।
দেশের ৬১টি ব্যাংকের মধ্যে এখন ১০টি ইসলামি ধারার ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির আমানত প্রায় দেড় লাখ কোটি টাকা।
অন্য ব্যাংকগুলো হলো- এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, আল-আরাফাহ্, স্ট্যান্ডার্ড, শাহজালাল ও আইসিবি ইসলামিক ব্যাংক।
বিপি/ এমএইচ
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত