
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি পুলিশ স্টেশনে হামলা ও জিম্মিদশা শেষে অস্ত্র ও গোলাবারুদ লুট করে জঙ্গিরা পালিয়েছে। স্থানীয় পুলিশের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রেহমান ওয়াজির নামের এক পুলিশ সদস্য বলেন, গত সোমবার দিবাগত রাত একটার দিকে জঙ্গিরা রকেট লাঞ্চার এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ স্টেশনটিতে হামলা চালায়। হামলার সময় ওয়াজিরও পুলিশ স্টেশনটির ভেতরে অবস্থান করছিলেন।
ডনকে দেওয়া সাক্ষাৎকারে রেহমান ওয়াজির বলেছেন, প্রায় ৫০ জন জঙ্গি পুলিশ স্টেশনটির সামনের ফটক বোমা মেরে উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সেখানে তখন ২০ জনের মতো পুলিশ সদস্য অবস্থান করছিলেন। পুলিশ সদস্যরা কিছুক্ষণ জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করেন। এরপর তাঁদের জিম্মি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে প্রচুর রকেট ও গ্রেনেড ছোড়া হয়েছে।
হামলা শেষে জঙ্গিরা অস্ত্রশস্ত্র লুট করে একটি পুলিশ ভ্যান নিয়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ বলছে, জঙ্গিরা শুধু ৮টি একে-৪৭ রাইফেল নিয়ে পালিয়েছে।
প্রায় ৫০ জন জঙ্গি রকেট লাঞ্চার নিয়ে ভবনটিতে হামলা চালিয়েছিল। সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় এক পুলিশ কনস্টেবল আহত এবং এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।
আহত পুলিশ কনস্টেবলের নাম ইলিয়াস। তাঁকে চিকিৎসার জন্য ওয়ানা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সূত্র বলছে, পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস (এফসি)-এর সঙ্গে গোলাগুলিতে ওই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। পরে বাগিচা এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
ফন্ট্রিয়ার কর্পসের সদস্যরা জঙ্গিদের কাছ থেকে পুলিশ স্টেশনটির নিয়ন্ত্রণ নেন। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের কাছে থানার নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়।
পুলিশ বলেছে, আশপাশের এলাকা থেকেও তাদের সদস্যদের এনে ওয়ানায় মোতায়েন করা হয়েছে। এখন ওই পুলিশ স্টেশনে ১০০ জনের মতো পুলিশ সদস্য অবস্থান করছেন।
থানায় হামলা হওয়ার পর ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এদিকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, গতকাল পাকিস্তানের টাংক জেলার একটি জলাধার থেকে শিরশ্ছেদ করা দুটি দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলেছেন, নিহত ব্যক্তিরা কানাজাই গ্রামের বাসিন্দা। মৃতদেহগুলোর সঙ্গে একটি বার্তা লেখা কাগজও পাওয়া গেছে। সেখানে লেখা, ‘এর মধ্য দিয়ে সবার প্রতি তালেবান বার্তা দিচ্ছে যে গুপ্তচরবৃত্তির পরিণতি হবে এমন মৃত্যু।’
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত