
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগ,কানাডার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও তাৎপর্য এবং খুনি নুর চৌধুরীকে দেশে প্রেরণ। শীর্ষক এ আলোচনা অনুষ্ঠান করে আওয়ামী লীগের প্রবাসী সংগঠনটি।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব টরেন্টোর নাট্যাঙ্গনের পুরোধা আহমেদ হোসেন। অন্টারিও আওয়ামী লীগের প্রথম সহ সভাপতি সাবেক বাকসু ভিপি ফয়জুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা আজ ঐক্যবদ্ধ এবং যেকোনো জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রাণবন্ত এই আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে তথ্য-উপাত্তসহ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন। সেই সঙ্গে যারা প্রবাসে বসে দেশের ও সরকারের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আরও ব্যাপক ভূমিকা পালন করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আহ্বান জানান।
বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে সবাইকে নিয়ে এক হয়ে কাজ করার এবং প্রবাস থেকে শেখ হাসিনার পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিপুল সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি আমিন মিয়া ও নাট্যকার আহমেদ হোসেন।
কানাডা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা নির্বাহী সদস্য আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, আইন বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য ঝোটন তরফদার ও রতন কুমার দে, অন্টারিও আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, সাংস্কৃতিক সম্পাদক ফারহানা শান্তা, দপ্তর সম্পাদক খালেদ শামীম, নির্বাহী সদস্য রায়হান চৌধুরী, আব্দুল হামিদ, উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, নির্বাহী সদস্য সুবিদ সোম রিংকু, কাজল তালুকদার, বঙ্গবন্ধু পরিষদের খন্দকার এ হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি ড. এএমএম তোহা, এস বি হামিদ সভায় উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকোমল রায়, তাজুল ইসলাম, মো. জাফর আহমেদ, ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদ খান আষিক, আন্তর্জাতিক শিক্ষার্থী মো. জয়নুল আবেদিন জয়, সাদেকুর রহমান রনি, আকাশ, সায়মন, জাহান, শাকিল, আষিক, সোহাগ হোসেনসহ অনেকে।
বক্তারা আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পক্ষে কানাডা থেকে এক হয়ে কাজ করতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল





পাঠকের মতামত