
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধু হল কর্তৃক আয়োজিত আউটডোর গেম ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে খুঁটির পরিবর্তে শিক্ষার্থীদের দ্বারা দীর্ঘক্ষণ ব্যানার ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। যা নিয়ে ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য ও নানা সমালোচনা। শিক্ষার্থীরা বলছেন এটি একটি অমানবিক ঘটনা।
জানা যায়, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার, হল প্রভোস্টসহ অতিথিদের বসার জন্য টেবিল চেয়ার থাকলেও ব্যানার টানানোর জন্য কোন ব্যবস্থা ছিলো না। তাই খুঁটিতে ব্যানার টানানোর পরিবর্তে দুই শিক্ষার্থীকে দাঁড় করিয়ে তাদের হাতে ব্যানার তুলে দেওয়া হয়।
গতকাল রবিবার সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু হলের ব্যাডমিন্টন মাঠে এই গেমসের উদ্বোধন করেন ববি ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় মাঠের সামনে চেয়ার টেবিল দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ হলের আবাসিক শিক্ষকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ওই সময় অনুষ্ঠানের ব্যানার ধরে দীর্ঘ ৪০ মিনিট (৭টা থেকে ৭.৪০) দাড়িয়ে থাকে দুই শিক্ষার্থী। এরমধ্যে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।
আশিকুল ইসলাম নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, রডের বিকল্প বাঁশ, বাঁশের বিকল্প স্টুডেন্ট। বাঁশ খাওয়া স্টুডেন্টরা এখন নিজেরাই এক একটা বাঁশের ভূমিকায় দাড়িয়ে আছে। সততার কি অপূর্ব দৃষ্টান্ত। বাজেট হলেই সেখান দূর্নীতি হয়, তাই স্যার হয়তো বাজেটই দেয় নাই ব্যানার টানানোর।
ক্ষুদ্ধ হয়ে আরেক শিক্ষার্থী আনোয়ার মন্তব্য করেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের প্রোগ্রামের অবস্থা। বিষয়টি দুঃখজনক নয় বরং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য এটা লজ্জার! আমার মনে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামের ব্যাপারে আয়োজকদের মোটেই ধারণা নেই।
এদিকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচ(২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলিউল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবম ব্যাচ (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা মিজানুর রহমান শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা এভাবে ব্যানার ধরে দাড়িয়ে থাকা দৃষ্টিকটু। আয়োজকরা দুইটা বাশেঁর ব্যবস্থা করতে পারতো।
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক আবু সালেম বিষয়টি প্রথমে অস্বীকার করে জানান, আমি সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি দেখি নাই। পরবর্তীতে শিক্ষার্থীরা স্ব-ইচ্ছায় ছবি তোলার জন্য এমনটি করেছে বলে জানান।
শিক্ষার্থীদের দিয়ে ব্যানার ধরার বিষয়টি দুঃখজনক হিসাবে আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিষয়টি মোটেও সমীচীন হয়নি। শিক্ষার্থীদের এমন প্রতিবাদী মূল্যবোধকে আমি সন্মান জানাই। পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে হল প্রোভোস্টদের সাথে আমি কথা বলবো।
- ১এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ২পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৭পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৮দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ৯কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ১০ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৩সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৪বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৫এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৬২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৮মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ১০নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা





পাঠকের মতামত