
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে কটূক্তি করার অভিযোগে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে শুক্রবার (২৪ মার্চ) লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধান বিরোধী দলের এই নেতাকে ২ বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাটের দায়রা আদালত। আর দুই বছর দণ্ড পাওয়ায় পার্লামেন্টের সদস্যপদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি।
রাহুল গান্ধী পার্লামেন্টের সদস্যপদ হারানোর ব্যাপারে লোকসভা দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘শ্রী রাহুল গান্ধী, লোকসভার কেরালার ওয়ানাড আসন থেকে, দণ্ড পাওয়ার দিন ২৩ মার্চ ২০২৩ সাল থেকে, ভারতীয় সংবিধানের ১৯৫২ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১০২(১) ৮ ধারায় অযোগ্য হয়ে গেছেন।’
জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৩) ধারায় বলা আছে, যখন লোকসভার কোনো সদস্য কোনো অপরাধে দুই বছর বা তার বেশি সময়ের জন্য দণ্ড পান তাৎক্ষণিকভাবে তার সদস্যপদ বাতিল হয়ে যায়।
এরপর লোকসভা দপ্তর ঘোষণা দিয়েছে, ‘রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল হয়ে গেছে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানিয়েছিল, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের শেষ অংশ নিয়ে বাজে মন্তব্য করেন রাহুল। এরপর তার বিরুদ্ধে গুজরাটের সুরাটে মানহানির মামলা করেন বিজেপি নেতা ও গুজরাটের সাবেক মন্ত্রী পুনেশ মোদি।
২০১৯ সালে কর্ণাটকে লোকসভা নির্বাচনের একটি র্যালিতে মোদিকে নিয়ে ওই কটূক্তি করেছিলেন রাহুল। তিনি বলেছিলেন, ‘কীভাবে সব চোরের নাম মোদি হয়?’
মূলত ভারতের পলাতক আসামী নিরব মোদি এবং ললিত মোদির কথার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করেছিলেন তিনি।
রাহুল গান্ধীর সদস্যপদ বাতিলের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তারা দাবি করেছে, কয়েকদিন ধরে রাহুল লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ধনকুবের গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছিলেন। এ কারণে ‘ষড়যন্ত্র’ করে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
গতকাল দণ্ড দেওয়ার পরই রাহুলকে জামিন দেওয়া হয়। এছাড়া আপিলের সুযোগ দিতে ৩০ দিনের জন্য এ দণ্ড স্থগিত করা হয়। এখন এই রায় যদি উচ্চ আদালতেও বহাল থাকে তাহলে আগামী ৮ বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না রাহুল গান্ধী।
সূত্র: এনডিটিভি
বিপি/আজাদ
- ১ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৩পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৬আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৭ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১০কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৪এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৯নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১০চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত