প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩ ১০:৪৩ এএম

কর্মদিবসে ভোগান্তির কথা বলে নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।এ কারণে একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

তবে শুক্রবার সমাবেশ করতে বিএনপিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নিতে হবে।

বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তনের প্রসঙ্গে বুধবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘তাদের এ জন্য আবেদন করতে হবে।’

এর আগে, গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

তবে বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।

পরে বুধবার রাতে বিএনপি মহাসচিব এক জরুরি সংবাদ সম্মেলনে মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেন।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা ...

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড ...

সিইসি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের ...

স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কারের পর তার ...