
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক কিশোরীর সাথে অবৈধ সম্পর্ক আছে এমন অভিযোগ এনে আবু বক্কর ছিদ্দিক (২০) নামের এক যুবককে প্রথমে বিয়ের জন্য চাপ ও পরে সে বিয়ে করতে অস্বীকার করায় তাকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনা আবদুর রহিম রায়হান (১৯) ও শেখ ফরিদ শামীম (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে অপহৃতকে।
রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় অপহৃতর মা বিবি জয়নব বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৮-১০জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চরকাঁকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হানিফের ছেলে আবদুর রহিম রায়হান (১৯) ও রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুসা মিয়ার ছেলে শেখ ফরিদ শামীম (২৮)। তবে মামলার প্রধান আসামী মো. পিয়াস ও শিপন প্রকাশ চায়না শিপন সহ অপর আসামীরা পলাতক রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের পিছনে পিয়াস মুঠো ফোনে আবু বক্কর ছিদ্দিককে ডেকে আনে। এসময় পিয়াস তার ভাতিজির সাথে ছিদ্দিকের অবৈধ সম্পর্ক রয়েছে দাবি করে তাকে বিয়ের জন্য চাপ দেয়। সে বিয়ে করতে অস্বীকার করলে তাকে মারধরের পর অপহরণ করে একই এলাকার আবদুর রহিম রায়হান নামে এক যুবকের বাড়ীতে নিয়ে আটকে রাখে। বিয়ে না করলে তার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে পিয়াস।
এ ঘটনায় অপহৃত আবু বক্কর ছিদ্দিকের পরিবার কোম্পানীগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ অভিযান চালিয়ে চরকাঁকড়া নতুন বাজার এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে এবং অভিযুক্ত আসামী আব্দুর রহিম রায়হান ও শেখ ফরিদ শামীমকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামীরা পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, অভিযোগ পেয়ে অপহৃত সিদ্দিককে দ্রুত উদ্ধার ও অপহরণকারী দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণকারীরা ওই এলাকার চায়না গ্রুপের সদস্য। অপর আসামীদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ২সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৫বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৬ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৭চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৯শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ১০ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত