
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হককে পল্টন থানার নাশকতার দুই মামলায় দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ২৮ অক্টোবরের ঘটনায় করা মামলা দুটিতে এ রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তহমিনা হকের আদালত।
এদিন আমিনুল হককে আদালতে উপস্থিত করে পৃথক দুই মামলায় ১০ ও ৭ দিন করে মোট ১৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান সুমন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গতকাল সোমবার পল্টন থানার পাঁচটি নাশকতার মামলায় নতুন করে আমিনুল হককে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। এ মামলায়গুলোর মধ্যে দুই মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আজ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এছাড়াও আজ রমনা থানার নাশকতার আরও চার মামলায় আমিনুলকে গ্রেফতার করেছে আদালত। সবমিলিয়ে নতুন করে ২৮ অক্টোবরের সংঘর্ষের ৯ টি মামলায় গ্রেফতার দেখানো হলো তাকে।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমিনুল হককে আটক করা হয়। এরপর তাকে পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন ২ নভেম্বর আমিনুলকে আদালতে উপস্থিত করে মামলাটিতে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশের এসআই ইউসুফ মিয়া। অপরদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আমিনুলের জামিন বাতিল করে তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরপর ২১ নভেম্বর আমিনুলকে হাতিরঝিল থানার একটি মামলায় পুনঃগ্রেফতার দেখানোসহ সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. আবুল বাশার। শুনানি শেষে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।
এম জি
- ১পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৩লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ৪প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৫সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৬ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৯আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে





পাঠকের মতামত