প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১ ২:১৫ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২১ ২:৩২ পিএম
অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের দ্বিতীয় জানাযা  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন  হয়েছ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) যোহরের নামাজ শেষে  বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ  জানাযার নামাজ আদায় হয়।
জানাযার পূর্বে সবেক এ গভর্নরের ছেলে সৈয়দ আহমেদ বাবার পরকালীন মুক্তির জন্য দোয়া চান। একইসঙ্গে যদি কেউ তাদের পরিবার থেকে কোন ধরনের আর্থিক পাওনা থাকেন তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এর আগে তার প্রথম জানাযার নামাজ সেগুন বাগিচার কচি-কাঁচার মেলার প্রাঙ্গনে বেলা ১২ টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ইব্রাহিম খালেদ আজ  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন বুধবার ভোর ৫টা ৪৫ মি‌নিটে মারা যান । মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়া‌রি) বিএসএমএমইউয়ের উপাচার্য জানিয়েছিলেন, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) থেকে হাসপাতালের আইসিইউতে ছিলেন। রোববার বিকে‌ল থে‌কে তা‌কে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ইব্রাহিম খালেদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ইব্রাহিম খালেদ জানুয়া‌রির শেষ দি‌কে করোনাভাইরাসে আক্রান্ত হ‌ন বলে জানা গেছে। গুরুতর অসুস্থ হয়ে তিনি ওই সময় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসার পর করোনা নেগেটিভ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়।
খোন্দকার ইব্রাহিম খালেদ দীর্ঘ ছয় দশক ধরে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং ও অর্থনীতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খোন্দকার ইব্রাহিম খালেদকে ২০০৯ সালে ‘খান বাহাদুর আহছানউল্লা স্বর্ণপদক’ ও ২০১৩ সালে ‘খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী’ জাতীয় পুরষ্কার দেওয়া হয়। খোন্দকার ইব্রাহিম খালেদ ২০০০ সাল থেকে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক, নির্বাহী পরিষদের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৪১ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...