
বিশ্বব্যাংক ওয়াশিংটনের প্রধান কার্যালয়ের বিকল্প নির্বাহী পরিচালক পদে ড. আহমদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কায়কাউস ২০২২ সালের ৭ ডিসেম্বর তিন বছরের জন্য চুক্তিতে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান। সেই হিসেবে এখনও তার প্রায় দুই বছর মেয়াদ ছিল। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
জানা গেছে, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের এই নিয়োগ বাতিল চেয়ে এরই মধ্যে সরকারের কাছে আবেদন করেছিলেন কায়কাউস।
কায়কাউস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনের শুরুতে আহমদ কায়কাউস মাঠপ্রশাসন এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ‘পাবলিক পলিসি অ্যান্ড পলিটিক্যাল ইকোনোমিক্স’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
চাকরিজীবনে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়/বিভাগে কর্মরত ছিলেন। আহমদ কায়কাউস ২০১৬ সালে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব হিসেবে একই বিভাগে যোগদান করেন এবং ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। সবশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হন। মেয়াদ শেষে তিনি বিশ্বব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।
এম জি
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত