
কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
শনিবার (২৩ মার্চ, ১২ রমজান) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ‘পিএইচপি কুরআনের আলো’র উপস্থাপক শাহ ইফতেখার তারিক।
হাফেজ মাওলানা আবু ইউসুফের লাশ এখনো দেশে আনা হয়নি। দেশে নিয়ে আসার পর তার জানাজা ও দাফন-কাফনের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম এক কোরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে ভুগছিলেন।
শুক্রবার (২২ মার্চ) দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এই জনপ্রিয় হাফেজ ও ইসলামী চিন্তাবিদ।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ। ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এনটিভি আয়োজিত একটি পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শুরু থেকেই এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিএইচ
- ১মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ২ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৫মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৭ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৯মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত