
দেশের বাজারে বাড়ল মূল্যবান ধাতু স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে বেড়েছে দুই হাজার ২১৬ টাকা। এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামও বেড়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, আজ সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। যেখানে গতকাল রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হয়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকায় বেচাকেনা হয়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮১ হাজার ২০০ টাকা এবংসনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের এক লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বেচাকেনা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।
এনজে
- ১বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ২পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৩জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৪শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৫২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৬প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৭প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৮শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৯সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ১০অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ১০জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন





পাঠকের মতামত