প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ ২:২৩ পিএম

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ এপ্রিল) দুপুরে কেশবপুরের পাঁজিয়া বাজার ও পৌর শহরের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার পাঁজিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় একটি মামলায় মুদি ব্যবসায়ী শংকর দেবনাথকে ৫ হাজার টাকা এবং পৌর শহরের বাজারে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬ ধারায় সাকিব বস্ত্রালয়ের ফারুক হোসেনকে দুই হাজার টাকা ও ধান সিঁড়ি বস্ত্র বিপণীর মিঠুন সেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনটি মামলায় তিনজন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, বাজারে কিছু ব্যবসায়ীরা ঈদকে সামনে রেখে বেশি মুনাফার আশায় যেন সাধারণ ক্রেতাদের ঠকাতে না পারেন সে কারণেই বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এবং দোকানের বাইরে ফুটপাতে মালামাল রেখে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য দোকানিদের সতর্ক করা হয়েছে আইন অমান্য করিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগী হিসেবে সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের পেশকার হাদিউজ্জামান, কেশবপুর থানার এসআই মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স প্রমুখ।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...