
কানাডার অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন। গত কয়েকদিন ধরেই পদত্যাগের চাপে থাকার পর এই ঘোষণা দিলেন। এক বিবৃতিতে মোর্নিয়াও বলেন, তিনি লিবারেল পার্টির মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন।
সম্প্রতি তার বিরুদ্ধে দেশটির উই চ্যারিটিতে ভ্রমণ ব্যয় পরিশোধ করেননি বলে অভিযোগ উঠেছে। এই সংস্থার কাজ দেখতে বিদেশে সফরের সময় যে ব্যয় হয়েছিল তা তিনি পরিশোধ না করার পর থেকেই প্রবল চাপে ছিলেন।
অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি সম্প্রতি অনুধাবন করতে পেরেছেন যে, তিনি ৪১ হাজার ডলার পরিশোধ করেননি। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও উই চ্যারিটিতে নিজেদের সম্পৃক্ততার কারণে চাপের মুখে রয়েছেন।
স্থানীয় সময় সোমবার গণমাধ্যমে ভাষণ দেওয়ার সময় মোর্নিয়াও বলেন, ট্রুডোর মন্ত্রিসভায় তার পদে দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন। তবে তিনি এটা বলেছেন যে, উই চ্যারিটির সঙ্গে যা হয়েছে সে অভিযোগের কারণে তিনি পদত্যাগ করছেন না।
এই অর্থমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাত করেছি। আমি তাকে জানিয়েছি যে, আগামী নির্বাচনে আমার পুণরায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, আমার কখনই দুইবারের বেশি ফেডারেল নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল না।
২০১৫ সালে জাস্টিন ট্রুডো প্রথম কানাডা সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিল মোর্নিয়াও। এদিকে মোর্নিয়াওয়ের অবিচল নেতৃত্ব এবং তার সেবাদানের প্রতিশ্রুতির প্রতি ধন্যবাদ জানিয়েছেন জাস্টিন ট্রুডো।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত