প্রকাশিত: মে ২৭, ২০২০ ৩:০১ পিএম

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন কেএম আলী আজম। আজ বুধবার (২৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী শিল্পসচিব মো. আবদুল হালিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে নতুন যোগদানকৃত সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি ছিলেন ।

কেএম আলী আজম বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের একজন সদস্য। তিনি বাগেরহাটের মোল্লার হাট উপজেলার উদয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়ের যোগদানের আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া দীর্ঘ কর্মময় জীবনে তিনি ঢাকা বিভাগের কমিশনারসহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কেএম আলী আজম ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন।

শেয়ার

পাঠকের মতামত

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালদ্বীপের প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শ‌নিবার (২৫ জুলাই) ...

হাইকোর্টে বিএফআইইউর প্রতিবেদন ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকা শেয়ার কেলেঙ্কারিতে সরাসরি জড়িত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ...

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ ...

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির ...