
২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) আলিবাবার মুনাফায় ধস নেমেছে। এসময়ে চীনের বহুজাতিক কোম্পানিটির নিট আয় কমেছে ৮৬ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আলোচ্য প্রান্তিকে আলিবাবার নিট আয় হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে তুলনায় যা ৮৬ শতাংশ কম। সর্বজনীনভাবে ব্যবসা করা হোল্ডিংসের লোকসান হওয়ায় এই পতন ঘটেছে।
এই প্রেক্ষাপটে আলিবাবার শেয়ারের বড় দরপতন ঘটেছে। শুধু মঙ্গলবারই (১৪ মে) চীনা প্রযুক্তি জায়ান্টের স্টকের মূল্য হ্রাস পেয়েছে প্রায় ৫ শতাংশ। চীনের অর্থনীতি পুনরুদ্ধার না হওয়ায় যার অন্যতম কারণ।
তবে আলোচিত ত্রৈমাসিকে আলিবাবার রাজস্ব বৃদ্ধি পেয়েছে অন্তত ৬ দশমিক ৬ শতাংশ। এসময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব বেড়ে হয়েছে ২২১ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান। অর্থনীবিদদের যে পূর্বাভাস ছিল ২১৯ দশমিক ৬৬ বিলিয়ন ইউয়ান।
জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে আলিবাবার ই-কমার্স এবং ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি ভালো হয়েছে। ফলে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। এই অবস্থায় সবশেষ অর্থবছরে ৪ বিলিয়ন ডলার লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে তারা।
২০২৩ সালে কাঠামোগত ব্যাপক পরিবর্তন আনে আলিবাবা। বিভিন্ন শাখায় ভাগ হয়ে ব্যবসা পরিচালনা শুরু করে। সেগুলোতে দক্ষ কর্মকর্তার সংযোজন ও বিয়োজন ঘটে। সেটার অংশ হিসেবে গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এডি উ।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত