
প্রাক-বাজেট আলোচনায় আসছে ২০২১-২০২২ অর্থবছরে তালিকাভুক্ত কোম্পানির করহার কমিয়ে ২০ শতাংশ করার জন্য এনবিআরে সুপারিশ করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রস্তাব তুলে ধরেন বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান।
তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট হার কমিয়ে ১০ শতাংশ, মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার ৩৭ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ, পুঁজিবাজারের প্রতিটি লেনদেনের ওপর কর হার শূন্য দশমিক ০১৫ করা হোক। এ সময় অপ্রদর্শিত আয় ৫ শতাংশ কর প্রদান করে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আরও এক বছর মেয়াদ বাড়ানোর দাবি জানান তিনি।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর পক্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্সর মুখ্য নির্বাহী আবদুল খালেক বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ বিবেচনায় বীমা এজেন্টদের অগ্রিম ৫ শতাংশ ট্যাক্স পরিশোধের বিধান দুই বছর স্থগিত করা, কর্পোরেট ট্যাক্স কমানো, জীবনবীমা পলিসি হোল্ডারদের মুনাফার ওপর গেইন ট্যাক্স কর্তনের প্রস্তাব করেন তিনি।
আলোচনায় অংশ নিয়ে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, ব্যাংকিং খাতের ওপর দেওয়া ৪০ শতাংশ কর হার বিশ্বের অন্যান্যদের চেয়ে বেশি।
সভায় পুঁজিবাজারের অতালিকাভুক্ত কোম্পানির জন্য কর হার ১৫ শতাংশ করার এবং নতুন তালিকাভুক্ত কোম্পানির জন্য ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়। এছাড়া বিমা খাতে কর্মসংস্থান বাড়াতে এজেন্টদের ওপর ৫ শতাংশ এআইটি বাতিল করার প্রস্তাব দেওয়া হয়।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু মো. রহমাতুল মুনিম বলেন, এনবিআর সবার কাছেই প্রস্তাবনা নিয়ে একত্রে সিদ্ধান্ত নেবে। রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে আমরা কাজ করছি। এক্ষেত্রে সবার সহায়তা প্রয়োজন।
প্রাক-বাজেট আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনবিআরের সদস্যরাসহ বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত