
মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ময়মনসিংহের ভালুকার আলহাজ এসএম ওমর আলী (ওমর পিআইও)। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই-বাছাই শেষে কমিটির ৮৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ এসএম ওমর আলীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার গেজেট নং-৫৯৭৬।
বীর মুক্তিযোদ্ধা ওমর আলী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে। যুদ্ধকালীন সময়ে আফসার বাহিনীর কোয়ার্টার মাস্টার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী রণাঙ্গনে বহু সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।
এ ছাড়া যুদ্ধকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিনের আফসার বাহিনীর মুখপত্র ‘জাগ্রত বাংলা’ প্রকাশে বিশেষ ভূমিকা পালন করেন। বীর মুক্তিযোদ্ধা এসএম ওমর আলী মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এমএজি ওসমানী প্রদত্ত সার্টিফিকেট অর্জন করেন।
বীর মুক্তিযোদ্ধা এসএম ওমর আলী ১৯৬৭ সালে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ছাত্র রাজনীতিতে যোগ দিয়ে সম্মুখভাগে থেকে ১৯৬৯-এর গণআন্দোলনে নেতৃত্ব দেন। তিনি ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ভালুকা থানা ছাত্রলীগের সদস্য ও ভারপ্রাপ্ত সভাপতি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদস্য, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্র সংসদের সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক এবং সাধারণ সম্পাদক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা এসএম ওমর আলী ব্যক্তিগত ও পারিবারিকভাবে এলাকায় একাধিক মসজিদ মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, কলেজ ও হাইস্কুল প্রতিষ্ঠার সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত। ১৯৭৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত সরকারি চাকরিরত অবস্থায় পরিবারের অনুরোধে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে পারিবারিক ব্যবসা পরিচালনার দায়িত্ব নেন।
বর্তমানে তিনি মনো হ্যাচারি লিমিডেটের চেয়ারম্যান ও মনো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা এসএম ওমর আলী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান মেজর (অব.) ওয়াকার হাসানসহ কমিটির সব সদস্যর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এত বছর পর আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি। আমি অত্যন্ত খুশি। একইসঙ্গে তার সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এমপি
- ১এক বছরেই কুরআনে হাফেজ হলেন আব্দুর রহমান
- ২মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪তারেক রহমানের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় আস্থা: সার্জিও গর
- ৫চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ৬অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন কাজল মাজমাদার
- ৭লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ৮সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত