
কোটা সংস্কারসহ শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগ-সুবিধার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ১নং রেলগেইট সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সেখান থেকে বিক্ষোভকারী ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ১নং রেলগেইট এলাকার রেললাইনে গিয়ে অবস্থান নিয়ে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস আটকানোর প্রস্তুতি নেন। এ সময় সদর থানা পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করে রেললাইন থেকে সরিয়ে আনেন এবং সেখানেই শান্তিপূর্ণভাবে শেষ হয় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ।
ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী বলেন, আমরা প্রতিটি পদে পদে বৈষম্যের শিকার হচ্ছি। কিন্তু বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই নাই। আমরা চাই দেশের সকল মানুষ সমান অধিকার পাক। আমারা ভেবেছিলাম শিক্ষাখাতে বরাদ্দ বাড়বে, কিন্তু বরাদ্দ বাড়ানো হয় নাই। এখন আমরা যখন কোটা নিয়ে আলোচনা করছি, তখন সরকার দলীয় ছাত্র সংগঠনসহ সরকার আমাদের বিরুদ্ধে কথা বলছে। ছাত্রসমাজ কখনো বাড়াবাড়ি করে না। ছাত্রসমাজ শিক্ষার্থীদের মুক্তি ও অধিকার চায়, শিক্ষা সামগ্রীসহ দ্রব্যমূল্যের দাম কমানোসহ কোটার বিরুদ্ধে কথা বলে।
তিনি আরও বলেন, বিক্ষোভের মাধ্যমে আমরা রেল অবরোধ করেছিলাম। কিন্তু মানুষের ভোগান্তির কথা চিন্তা করে রেললাইন থেকে সরে এসেছি এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ করেছি।
এএন
- ১দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ২বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল
- ৩ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
- ৪প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ৫ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ৬চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৭আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে
- ৮জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৯১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ১০নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৫সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ১০চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত





পাঠকের মতামত