
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আজ বিক্ষোভ করতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘিরে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর মিরপুর-১০ গোল চত্বর, যমুনা ফিউচার পার্ক , সায়েন্সল্যাব, আফতাবনগরসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে মিছিল-স্লোগান চালিয়ে যাচ্ছেন । এদিকে তাদের জড়ো হওয়ার আগে থেকেই বিভিন্ন এলাকায় সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
বেলা ১১টার পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীরা ১০ নাম্বার আসতে শুরু করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রাজধানীর মিরপুর-১০ নাম্বারের গোল চত্বরে বিক্ষোভ করছেন তারা।
আজ বেলা সাড়ে ১২ টার দিকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় ছোট ছোট দলে জড়ো হয় শিক্ষার্থীরা। অন্যদিকে বসুন্ধরা গের পাশে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বসুন্ধরা গেটের পাশে বিপুল পুলিশ অবস্থান নিয়ে থাকলেও, শিক্ষার্থীদের দল খণ্ড খণ্ড ভাগে ভাগ হয়ে তাদের যমুনা ফিউচার পার্কের সামনে এসে জড়ো হতে দেখা গেছে।
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয় সায়েন্সল্যাব।আজ দুপুরে তারা বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন৷ সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করছেন।এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে/ জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/ দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর।
এদিকে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। অন্যদিকে জহুরুল ইসলাম সিটি গেটের সামনে ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। আজ বেলা ১১টার পর থেকে কয়েকশো শিক্ষার্থী ইউনিভার্সিটির সামনে হাজির হন। তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা গেছে।
দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা খিলগাঁও রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচের রাস্তায় অবস্থান নিয়েছেন। সেখানে অবস্থান নিয়ে নানান স্লোগান দিচ্ছেন তারা। সড়ক অবরোধ থাকায় ১২টার কিছু আগে পুলিশের একজন কর্মকর্তা কথা বলার জন্য তাদের দিকে এগিয়ে যান। ওই কর্মকর্তাকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। তার দিকে অনেকে তেড়েও যান।
আজ সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া ঘোষণায় জানানো হয়, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।
এম পি
- ১ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ২বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৩ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৪বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৫মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৬সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৭জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৮ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৯বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ১০ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ১০গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত