প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪ ৩:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়কের যানজট নিরসনের জন্য রোদ বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতে সংবাদকর্মীরাও মাঠে নেমেছেন।

শুক্রবার সকাল থেকে নবীনগর পৌরসভার মাঝিকাড়া ব্রীজের সামনে নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্ত ও বিজয় টিভির প্রতিনিধি জালাল উদ্দিন মনিরের নেতৃত্বে শরিফ উদ্দিন, ইকরাম হোসেন, সঞ্জয় শীলসহ আরও কয়েকজন সংবাদকর্মীকে যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

দায়িত্ব পালনকারীরা যানবাহনগুলো নদীর পাড়ের রাস্তা দিয়ে শহরে প্রবেশ করতে দিচ্ছে এবং মূল সড়ক দিয়ে সকল গাড়ি বের হচ্ছে। চালকরাও নিয়ম মেনে চলার কারণে পুরো নবীনগর শহর রয়েছে যানজটমুক্ত। এতে করে গাড়ির চালক ও যাত্রীরা অনেক খুশি যানজটমুক্ত সড়কে যাতায়াত করতে পেরে।

এ বিষয়ে জালাল উদ্দিন মনির বলেন, এইদেশ আমাদের সকলের। সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে নতুন করে মেরামত করতে হবে। সরকারের পক্ষে একটি রাষ্ট্র একা মেরামত করা সহজ হবে না, সে কারণে আমাদের সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ মেরামত কাজে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...