প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ ৮:৫৯ এএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাংবাদিক নেতা শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত এক‌টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদ-এর সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। তার চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করে ২০২২ সালের ২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমরীন ...

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জ্বালানি ...