
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য। কৃষ্ণাঙ্গ এক যুবককে পুলিশের গুলি করার ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভের সূত্রপাত। কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
চলমান বিক্ষোভে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উইসকনসিনের কেনোশা শহরে আরও সেনা মোতায়েন করা হচ্ছে।
গত রোববার জ্যাকব ব্লেইক (২৯) নামের এক কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে জখম হন। পুলিশের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখান থেকে ছুটে নিজের গাড়িতে ওঠার চেষ্টা করেন জ্যাকব। সে সময় পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
গুলিতে জখম হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়া ব্লেইককে আটক করা হয়। তার সন্তানদের সামনেই এই ঘটনা ঘটেছে।
এই ঘটনা সামনে আসতেই হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে। গত কয়েকদিন ধরেই টানা বিক্ষোভ চলছে। এই ঘটনায় দোষী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করা হয়েছে।
মঙ্গলবার রাতে এবং বুধবার সকালের দিকে সহিংস আকার ধারণ করা এই বিক্ষোভে গুলিতে অন্তত দু’জন নিহত ও আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ১৭ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, জ্যাকবের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার জ্ঞান ফিরেছে। তবে তিনি আবারও আগের মতো চলাফেরা করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার আইনজীবীরা।
- ১মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ২সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৫বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৬ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৭দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৪সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৬‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ





পাঠকের মতামত