প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৫ ১:৩১ পিএম , আপডেট: জানুয়ারী ২৯, ২০২৫ ১:৩২ পিএম
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Auto; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের খেলার মাঠ দখল করে ইট-বালুর ব্যবসার অভিযোগ পাওয়া গেছে উপজেলা যুবলীগের সদস্য আজিজুল শেখের বিরুদ্ধে। আজিজুল স্থানীয় আকবার শেখের ছেলে।

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিজানুর রহমান একাধিক বার ইট-বালু খোয়া সরিয়ে নিতে বললেও অধ্যক্ষের কথা আমলে নিচ্ছেন না ওই যুবলীগের নেতা।

অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, আজিজুল এলাকার প্রভাবশালী হওয়াতে আমি তাকে জোর দিয়ে সরিয়ে নিতে বলতে পারি না। এ বিষয় নিয়ে শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সাংবাদিকদের সামনে বসে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আজিজুলের নাম্বারে ফোন করেন। মালামাল সরিয়ে নিতে বললে আজিজুল অধ্যক্ষকে হুমকির সুরে বলেন, আমাকে থ্রেট দিবেন না।

অবৈধভাবে বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন খেলাধুলা ও শরীর চর্চা থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয়রা বলেন, আওয়ামী লীগ আমলে যুবলীগের আজিজুল শেখের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারি নাই৷ তিনি অবৈধভাবে দলের প্রভাব খাটিয়ে মাঠের চারপাশ দখল করে ইট বালু খোয়ার ব্যবসা করেছেন। আওয়ামী সরকার পালিয়ে গেলেও আজিজুলের অবৈধ ব্যবসা বন্ধ হচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত আজিজুল বলেন, আমি বিদ্যালয়ের মাঠে আমার মালামাল রেখে ব্যবসা করেছি এ কথা সত্য। বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমাকে সরিয়ে নিতে বললে আমি সরিয়ে মাঠের এক পাশে রেখেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, কোনো বিদ্যালয় মাঠে মালপত্র রেখে ব্যবসা করা আইনত অপরাধ। যে বিদ্যালয় মাঠে খোয়া ইট বালু রেখেছে, তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এলাকায় নতুন বাড়ি তৈরির সময় আজিজুলের চাঁদাবাজির অভিযোগ আছে। এছাড়াও পয়সারহাটের বিভিন্ন দোকান থেকে আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি করতেন আজিজ। এলাকার মাদক সম্রাট নামে পরিচিত আজিজুলের ছোট ভাই হাকিম শেখ এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

আদালত অবমাননা ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে ...