
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে আবারও তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকেও তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক ওই মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার এক মামলায় তাদের তিনজনের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মারুফ আহম্মেদ বিজন ও মোখলেছুর রহমান স্বপন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম, মিয়াজান আলী, আব্দুস সালাম ও ইয়ারুল ইসলামসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
এদিকে রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা। তারা আসামিদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জানা যায়, ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে ২৯ জানুয়ারি রাতে ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে আনা হয়। ৩০ জানুয়ারি ফরহাদ হোসেনের দুই দিনের রিমান্ডের আদেশ দেন মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার।
এর আগে ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে আটক করে র্যাব। তার নামে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়া মেহেরপুরেও কয়েকটি মামলা রয়েছে।
বিএইচ
- ১শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ২সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ৬বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ৭`যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না’
- ৮টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৯আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই





পাঠকের মতামত