প্রকাশিত: মে ৩১, ২০২৫ ৮:২৪ পিএম , আপডেট: মে ৩১, ২০২৫ ৮:২৫ পিএম

এসএসসি পরীক্ষা শেষে ৬ হাজার শিক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘এসএসসি পরীক্ষার পর ৩ থেকে ৬ মাস শিক্ষার্থীরা অবসর সময় পার করে। সেই সময়কে কাজে লাগাতে ও শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সারা দেশের বিভিন্ন কেন্দ্রে ৬ হাজার শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্স চালু করা হয়েছে।’

ড. আসিফ নজরুল বলেন, দেশে এই প্রথমবার ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি বলেন, যারা বিদেশ যান তারা যদি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যান, তাহলে বেতন ভাতাসহ সব সুযোগ সুবিধা পাবেন। এ ছাড়াও প্রবাসীদের জন্য হসপিটাল করা হবে; যার মালিক হবে প্রবাসীরাই। এ সব দ্রুত বাস্তবায়ন করা হবে।

এ সময় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর।

এতে স্বাগত বক্তব্য রাখেন- টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...