প্রকাশিত: জুন ২৬, ২০২৫ ৬:২১ পিএম

তিন বছরের ছোট্ট শিশু জয়ন্ত। মাঝে মাঝে হঠাৎ করেই কেঁদে ওঠে; বুক চেপে ধরে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়— কাউকে কিছু বলতেও পারে না। কোমলমতি এই শিশুটির যন্ত্রণার কারণ হৃদযন্ত্র হার্টে রয়েছে ছিদ্র।

মাত্র তিন বছর বয়সেই এখন জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে লড়তে হচ্ছে শিশুটির।

জয়ন্ত ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজার এলাকার একটি জরাজীর্ণ ঘরে বাবা-মায়ের সঙ্গে বসবাস করে।

তার বাবা জয় কুমার পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে অস্থায়ীভাবে পরিচ্ছন্নকর্মী হিসাবে কাজ করেন । সামান্য আয় দিয়ে পরিবারের খরচ চালানোই যেখানে কঠিন, সেখানে জয়ন্তর চিকিৎসা হয়ে উঠেছে প্রায় দুঃস্বপ্ন।

ছেলেটির বুকের ধড়ফড়ানি, নিঃশ্বাসের কষ্ট আর কান্না; সব মিলিয়ে পরিবারের প্রতিটি রাত কাটে উদ্বেগ আর শঙ্কায়। জয়ন্তর পরিবারের সদস্যরা জানিয়েছে, ‘ছেলেটা রাতে ঘুমাতে পারে না। হঠাৎ বুক ধড়ফড় করে। তাকালে মনে হয় বুকটা ছিঁড়ে কান্না আসে।’

ছোটবেলা থেকেই খুবই প্রাণচঞ্চল জয়ন্ত। সে এখনো হাসে, ছোটাছুটি করে। তবে হঠাৎ হঠাৎ চুপ করে বসে পড়ে বলে—
‘আমার বুকটা ব্যথা করে…’— এইভাবেই হারিয়ে যাচ্ছে একটি শিশুর শৈশব, শুধুমাত্র চিকিৎসার অভাবে।

ঢাকায় শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ ইলিয়াস পাটোয়ারী জয়ন্তকে দেখে নিশ্চিত করেছেন— তার হৃদযন্ত্রে একটি ছিদ্র রয়েছে। একটু ব্যয়বহুল হলেও উন্নত চিকিৎসা এই সমস্যার একমাত্র সমাধান। ডাক্তারদের হিসেব অনুযায়ী, অপারেশনসহ চিকিৎসা ব্যয় আনুমানিক ৫ থেকে ৭ লক্ষ টাকা হতে পারে।

শিশু জয়ন্তর বাবা জয় কুমার বলেন, তার মাসিক আয় মাত্র কয়েক হাজার টাকা। সেই টাকায় দিয়ে পরিবারের খাবার জোগাতে হিমশিম খান তিনি। ছেলের চিকিৎসা চালানো তার পক্ষে একদম অসম্ভব হয়ে দাঁডিয়েছে। তিনি তার শিশু সন্তানের চিকিৎসা জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

সাহায্য পাঠানোর তথ্য:

নাম: জয় কুমার (পরিচ্ছন্নতাকর্মী)
ঠিকানা: লালন শাহ হল সংলগ্ন পকেট গেট (শেখপাড়া বাজার), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া,ঝিনাইদহ
মোবাইল: ০১৩০৪৮৬৬০১৪ (রকেট/বিকাশ)

সমাজের সবার সামান্য সহযোগিতাই পারে শিশু জয়ন্তকে নতুন জীবন দিতে। আপনার একটি ছোট্ট সহানুভূতি বদলে দিতে পারে একটি জীবন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...