বিজেপির অভিযোগ
বিরোধী দলের বিক্ষোভ ‘ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা’

বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ইস্যুতে বিরোধী জোটের নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা প্রসঙ্গে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কাজ করে থাকে, তাহলে তা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। দেশে এসআইআর এই প্রথম হচ্ছে না।
তিনি আরও বলেন, কংগ্রেস ইভিএম নিয়ে মিথ্যা প্রচার চালায়, মহারাষ্ট্র ও হরিয়ানা নির্বাচনের প্রসঙ্গ তোলে, আর মিথ্যার পাহাড় গড়ে তোলে…এটা তাদের সুচিন্তিত কৌশল—দেশে অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য। আমি বিরোধী দল ও কংগ্রেসকে অনুরোধ করবো, সব ইস্যু পার্লামেন্টেই তুলুন।
ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেন, ভারতের পার্লামেন্টে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার সময় বিরোধী দল ও কংগ্রেসের কোনো এজেন্ডা ছিল না, যা প্রমাণ করে তারা কেবলমাত্র রাজনৈতিক অস্থিরতা তৈরিতেই মনোযোগী।
এর আগে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করে দিল্লি পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখা ও জনসাধারণের চলাচলে বিঘ্ন এড়াতেই বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।
তবে ইন্ডিয়া জোটের নেতারা অভিযোগ করেন, বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপ হচ্ছে এবং নির্বাচন কমিশন সরকারের প্রভাবে কাজ করছে।
সূত্র: দ্য হিন্দু
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত