ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫ ৫:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমের ধর্মীয় বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিলিয়াজ রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর নয়া পল্টনের হোটেল ভিক্টোরিতে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভুঁইয়া সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার খালিদ সাইফুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে জাগোনিউজের মনিরুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদক পদে আমার দেশ’র সিনিয়র রিপোর্টার রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল আই এর রিপোর্টার আকতার হাবিব, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম, কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল, মানবজমিনের আহমেদ জামাল, নিউনেশনের বিজনেস এডিটর কামরুজ্জামান বাবলু, অবজারভারের মহসিনুল করিম লেবু ও দৈনিক সংগ্রামের মিয়া হোসেন নির্বাচিত হয়েছেন।

এর আগে আরআরএফ সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ...

একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ ...

রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে ...