
বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আজ দুপুরে বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া চিঠির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠি কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে ওই আদেশ দেন। বিসিবির জেলা পর্যায়ের এডহক কমিটির চার কাউন্সিলর এই রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গত ১৮ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠি দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত) অনুযায়ী একটি সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদে বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার (ক্যাটাগরী-১) ‘কাউন্সিলর’-এর নাম মনোনয়নের জন্য বোর্ড কর্তৃক সূত্রে উল্লেখিত গত ০১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রেজিস্ট্রার্ড ডাকযোগে বিজ্ঞপ্তি এবং গত ০২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কুরিয়ারযোগে একটি পত্র, কাউন্সিলর মনোনয়ন মূল ফরম এবং গঠনতন্ত্রের কপি বিভাগীয়/জেলা ক্রীড়া সংস্থার সভাপতি/আহ্বায়ক বরাবর প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও গত ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে কাউন্সিলর মনোনয়ন প্রদানের ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত)-এর আওতায় বিশেষ করে অনুচ্ছেদ ৯.১ এর (ক) এবং (খ) আবশ্যিকভাবে অনুসরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
- ১আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ২দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৩ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৪হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৫সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৬১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৭দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৮জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত