
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি কার্গো প্লেন আকাশে ওঠার পরপরই বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্লেনটি বিমানবন্দরের কাছে বাণিজ্যিক এলাকায় বিধ্বস্ত হয় ও এতে আগুন ধরে যায়। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, ম্যাকডোনাল্ড ডগলাস-১১ মডেলের উড়োজাহাজটি হাওয়াইয়ের উদ্দেশে যাচ্ছিল। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার বলেছেন, আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জরুরি বিভাগের কর্মীরা দুর্ঘটনার স্থানে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং আগুন নেভাতে তাদের বেশ কষ্ট করতে হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের পাশাপাশি এফএএ বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। লুইসভিল বিমান বন্দরের কর্মকর্তারা এক ঘোষণায় জানিয়েছে, মঙ্গলবার বিকেলের পর থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। কার্গো কোম্পানি ইউপিএস তাদের প্যাকেজ বাছাইয়ের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে।
ইউপিএস পণ্য সরবরাহের জন্য একটি বেশ বড় প্রতিষ্ঠান। বিশ্বের দুইশ’র বেশি দেশে তাদের পণ্য সরবরাহ করা হয় এবং দৈনিক প্রায় দুই হাজার ফ্লাইট পরিচালিত হয়। তাদের বিমান বহরে ৫১৬টি উড়োজাহাজ রয়েছে।
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৪বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ১০চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত