
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জামায়াত মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, স্বাধীনতার পর থেকে জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছে। জনগণের প্রত্যাশা মতো কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারেনি। যে দলের নেতা কর্মীরা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত তারা কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে। কেউ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, কেউ আবার দেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এই দলগুলোকে জনগণের দেখা শেষ। বিগত দিনে জামায়াতের কোন এমপি মন্ত্রী কিংবা নেতা কর্মীদের গায়ে দুর্নীতির কাদা লাগেনি। এখন জনগণ মনে করছে জামায়াতে ইসলামী’র দ্বারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব। তাই দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায়ে জামায়াতে ইসলামী’র নেতৃত্বে সরকার গঠিত হবে, ইনশাআল্লাহ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী মোটর সাইকেল শোডাউন পরবর্তী সমাবেশে এ কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে বেকারত্ব দূর করবে। বেকারত্ব দূর করলে দেশে অপরাধের প্রবণতা অনেকাংশে কমবে।
চরফ্যাশনবাসীর উদ্দেশ্যে এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন,
আমি নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদকমুক্ত করবো। আমাদের প্রতিপক্ষ দলগুলোও জানে জামায়াতে ইসলামীর কোন নেতা কর্মী মাদক সেবন করে না। সুতরাং আমরাই পারবো মাদকমুক্ত এলাকা গড়তে। আপনারা আমাকে দাড়িপাল্লায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিলে চরফ্যাশনকে মাদকমুক্ত করে শান্তির জনপদে রূপান্তর করবো।
উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারী মাওলানা কাজী হারন অর রশীদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, চরফ্যাশন আইনজীবী সমিতির সেক্রেটারী অ্যাডভোকেট রমিজ উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট এনামুল হক রায়হান, মাওলানা মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: মহিববুল্লাহ, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, উপজেলা যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল সাড়ে আটটায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে প্রায় দুই হাজার মোটর সাইকেলের বহর চরফ্যাশন থেকে শুরু হয়ে শশীভূষণ থানা, দক্ষিণ আইচা থানা ও দুলার হাট থানার বিভিন্ন এলাকা ঘুরে চরফ্যাশন সদরে এসে শেষ হয়। চলমান বিশাল বহরের অগ্রভাগে অবস্থান নিয়ে ছাদখোলা গাড়ি থেকে হাত উঁচিয়ে মানুষকে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামী’র এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
এনজে
- ১বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম
- ২আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
- ৩সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ৮চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৯রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ১০শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত