জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫ ৭:২৭ পিএম
oppo_0

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “অদম্য নারী পুরস্কার”কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সফল ও সংগ্রামী অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চরফ্যাশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অদম্য নারীদের এ সম্মাননা ভবিষ্যতে আরও নারীর অনুপ্রেরণা জোগাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুর নবী। তিনি নারীর উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার বিষয়ে দপ্তরের চলমান উদ্যোগ তুলে ধরেন।ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আদালত অবমাননা ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে ...