
চরফ্যাশনে মসজিদের ইমাম ও জামায়াত কর্মী হাফেজ আলাউদ্দিনকে (৪৫) তুচ্ছ ঘটনায় ইসলামী আন্দোলন কর্মীরা এলোপাতাড়ি বুকে পিঠে মারধর করে উল্টো জামায়াতের বিরুদ্ধে অপ্রচার চালানের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা।
বুধবার ২৮ জানুয়ারি চরফ্যাশন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রেজাউল হাসান এমরান সাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী তাহজিদ (১৭) ও মো. ফয়সল আহমেদ এলাকায় প্রচার কার্যক্রম চালানোর সময় তাদের পীর সাহেব সম্পর্কে স্হানীয় এক ব্যক্তি কটূক্তিমূলক মন্তব্য করলে এলাকাবাসীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এ সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হাফেজ আলাউদ্দিন। তিনি ঘটনার একটি ভিডিও ধারণ করলে ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোন ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি এর প্রতিবাদ জানালে তাকে ঘুষি মেরে রক্তাক্ত করা হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
অথচ ইসলামী আন্দোলন কর্মীরা হাফেজ আলাউদ্দিনের হামলার ঘটনাটিকে ধামাচাপা দিতে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবী করেন, তাদের প্রার্থীর মেয়েকে নাকি হাফেজ আলাউদ্দিন হেনস্থা করেছে। স্ব পক্ষে হামলার কোন ভিডিও প্রমান দেখাতে পারেনি।
চরফ্যাশন উপজেলা জামায়াতের পক্ষে থেকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহনের পাশাপাশি অপ্রচারের প্রতিবাদ জানোনা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে,
মসজিদের ইমাম ও জামায়াত কর্মী হাফেজ আলাউদ্দিনকে সংঘবদ্ধ ইসলামী আন্দোলনের কর্মীরা এলোপাতাড়ি বুকে পিঠে মারধর করছে।
সচেতন মহল হামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছন।
এনজে
- ১হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ২মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৪শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৫সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ৯বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ১০`যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না’
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত