
“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় র্যালিটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়। র্যালিটি শহরের বড়বাজার, কোর্টমোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গনকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত রাখতে মেধাবী, সৎ ও দেশপ্রেমিক ছাত্রসমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষাচর্চার মাধ্যমে আগামীর নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে।
বক্তারা জানান, বর্তমান প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ছাত্রশিবির তার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদুল্লাহ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবির শান্ত এবং মহসিন এমদাদুল্লাহ জামেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সাহিত্য সম্পাদক আবু রায়হান, দাওয়াত সম্পাদক পারভেজ আলমসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচি দিনব্যাপী পালন করবে বলে জানিয়েছেন।
এনজে
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত