জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১০:৫১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’প্রতীকের প্রার্থী আব্দুল গফুর ৪৬ হাজার ৫৩৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার ১৭০টি ভোটকেন্দ্র এ ভোটের ফলাফলে জামায়াতের আব্দুল গফুর পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপি মনোনীত) রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। ফলে ৪৬ হাজার ৫৩৪ ভোটের ব্যবধানে আব্দুল গফুর বিজয়ী হন।

শেষ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গণনা শেষ হয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল নিশ্চিত করা হয়।

আব্দুল গফুরের এই বিজয়ে মিরপুর ভেড়ামারা  এলাকায় আনন্দ মিছিল বের করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এসময় আব্দুল গফুরকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করবার খবর পাওয়া গেছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...