
রপ্তানি সংশ্লিষ্ট সকল পণ্যের ক্ষেত্রে রিটার্ন দাখিলের অব্যাহতি ও পোশাক শীল্পের বর্তমান করপোরেট হার আগামী পাঁচ বছর বলবত রাখতে অনুরোধ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসান।
রোববার (১৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর যৌথ উদ্যোগে ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪১তম সভায়’ ভার্চ্যুয়ালিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎস কর পয়েন্ট ৫০ থেকে পয়েন্ট ২৫ করা ও পোশাক শীল্পের সক্ষমতার বৃদ্ধির জন্য নগদ সহায়তার উপর কর্যকর আয়কর ১০ শতাংশ থেকে ৩ শতাংশ করতে হবে।’
‘তৈরি পোশাক শীল্পের আমদানী কাঁচা মালের বিবরণ এইচএস কোড নিয়ে খুব সমস্যা আছি। এ সকল রপ্তানি পোশাক শীল্পে ১০ শতাংশ প্রণোদনা ও ক্ষুদ্র ও মাঝারি শীল্পের আওতায় ৫ মিলিয়ন ডলার বার্ষিক রপ্তানি থেকে ১০ মিলিয়ন ডলারে নিয়ে আসাতে কার্যকর ভুমিকা রাখতেও বলেন তিনি।’
ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকা খাতের গুরুত্ব অপরিশীম। এ খাতে কর্মরত প্রায় ৪৪ লাখ শ্রমিক। বর্তমানে দুই কোটি মানুষের জীবন-জীবিকা এ খাতের উপর নির্ভরশীল। পোশাক খাতের মাধ্যমে সরকারে বিপুল পরিমাণ রাজস্ব আসে। নারী ক্ষমতায়ন, দরিদ্র-বিমোচন মিলিয়ন ডেভেলপমেন্ট গোল অর্জন, ও টেকশই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে যাচ্ছে। জিডিপিতেও অবদান প্রায় ১১ শতাংশ। ২০২৪-২৫ অর্থবচরে জিডিপি ৮.৫ শতাংশ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেখানে শীল্পে ৩৫-৪২ শতাংশ লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
তিনি বলেন, পোশাক শীল্পের ইতিহাসে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা হারিয়েছে ২০১৯-২০ অর্থবছরে। সে সময় রপ্তানি ৩৪ বিলিয়ন থেকে ২৮ বিলিয়নে নেমে এসেছে। চলতি অর্থবছরে রূপ্তানি হারিয়েছে সাড়ে ৯ শতাংশ। গত বছরে ২৮ মার্চ থেকে ১০ মে পর্যন্ত দেড় মাস কারখানা বন্ধ থাকায় রপ্তান্তিতে নজীরনিহীন ধস নেমেছে।
‘করোনা মোকাবেলায় সারা বিশ্বজুড়ে লকডাউন থাকায় ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে তৈরি পোশাক শীল্পের খুচরা বিক্রি অনেকটা কমেছে। সর্বশেষ তথ্য অনুযাই ইউরোপে কমেছে ১৮ শতাংশ ও যুক্তরাষ্ট্রে কমেছে ১৬শতাংশ।’
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত