
ভোলা জেলার প্রবীণ আলেম, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর ২টা ১২ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে, স্ত্রী ও অগণিত আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা হারুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেল ৫টায় কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ মাঠে মোস্তফা কামালের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আমিরের জামায়াতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আগামীকাল সকাল ৮.৩০ মিনিটে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
মাওলানা মোস্তফা কামাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-৪ আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী ছিলেন। তিনি দ্বীনি শিক্ষা বিস্তার, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং সংগঠন গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াত আমির আমির ড. শফিকুর রহমান। তিনি তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)। রাব্বুল কারীমের সাথে তার এই মুলাকাত রাহমাহ ও মাগফিরাহ এবং তার করা আমলের ওপর সীমাহীন বারাকাহমণ্ডিত হোক।
জামায়াত আমির আরও লেখেন, আল্লাহ রাব্বুল আলামীন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)-কে তার আবরার গোলামদের মধ্যে শামিল করুন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। স্ত্রী ও সন্তান-সন্ততিদের আল্লাহ তাআলা তার নিজের অভিভাবকত্বে কবুল করুন। পরিবার, আপনজন, শুভাকাঙ্ক্ষী এবং সকল সহকর্মীদের রাব্বুল আলামীন সবরে জামিল আ’তা করুন। আমিন।
উল্লেখ, মরহুম অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ভোলা ও বরিশালে মজলুম জননেতা হিসেবে পরিচিত। আওয়ামী আমলে তিনি একাধিক মিথ্যা মামলা জেলহাজতে ছিলেন বছরের পর বছর। ফ্যাসিস্টের লালিত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হন তার বড় ছেলে।
এএ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত